নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ জুলাই ২০২৬

ফতুল্লা মডেল থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:১৯, ৭ জুলাই ২০২৬

ফতুল্লা মডেল থানা পরিদর্শনে ঢাকা রেঞ্জের  অতিরিক্ত ডিআইজি এম এ জলিল

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে তিনি ফতুল্লা মডেল থানায় পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়।

পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার সার্বিক কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার পর্যালোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ফতুল্লা মডেল থানার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়ন, সেবার গুণগত মান বৃদ্ধি ও জনবান্ধব পুলিশিং আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজিজুল হকসহ জেলা পুলিশ ও ফতুল্লা মডেল থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও তদারকি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহ জোগায়। একই সঙ্গে জনসেবামুখী, জবাবদিহিমূলক ও পেশাদার পুলিশিং কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনায় এ ধরনের পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত বিষয়: