নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:১৭, ২৪ জুলাই ২০২৬

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা অনুষ্ঠিত

জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার প্রথম সমন্বয় সভা শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়া সদস্য সচিব সাইদ জোনায়েদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ এবং নিয়মিত কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জাতীয় ছাত্রশক্তিকে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় ফতুল্লা থানার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত বিষয়: