নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৫ জুলাই ২০২৬

ফতুল্লায় এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০২, ২৫ জুলাই ২০২৬

ফতুল্লায় এসকাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য Eskuf সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

 

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে ফতুল্লা থানাধীন দাপা এলাকার বালুর মাঠ সংলগ্ন পঞ্চবটি-পাগলা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাস-এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালায়।

 

এ সময় যুবরাজ (৩৮) নামে এক ব্যক্তিকে ২০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার করা হয়। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর খয়রাকুড়ি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুল হামিদ (ড্রাইভার)।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতের পুলিশ ক্লিয়ারেন্স ও পূর্ব অপরাধের তথ্য (পিসিপিআর) যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

 

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: