বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় এলাকার মোহাম্মদ আলী মিয়ার ছেলে নূরজ্জামান (৪২) একই থানার রাজিব মিয়ার ছেলে সোহান (২০) ও সোনাকান্দা হাট সংলগ্ন এলাকার রাজিব মিয়ার ছেলে শোয়ান (২০) ও বন্দর রুপালী আবাসিক এলাকার মানব মিয়ার বাবু (৩৫)। ধৃতদের উল্লেখিত ওয়ারেন্টে সোমবার (২৪ আগস্ট) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (২৩ আগস্ট) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।


































