নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৯, ২ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ১২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বন্দরের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রানাকে গ্রেপ্তার করে। তিনি দেউলী চৌরাপাড়া এলাকার বাসিন্দা মৃত মো. মোর্শেদ মিয়ার ছেলে।

একই রাতে থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেনের নেতৃত্বে ফরাজীকান্দা এলাকার ৩য় শীতলক্ষ্যা সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে ২ নম্বর মাধবপাশা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল মিয়াকে (৩০) গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ ডিএনসির একটি দল বন্দর উপজেলার বউ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহী মসজিদ সংলগ্ন ‘সততা স্টোর’-এর সামনের গলি থেকে ১২০ পিস ইয়াবাসহ মো. নাসির এলাহি সানি (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বউ বাজার এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।

​বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।