নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ইউআরডিও কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১৭, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আড়াইহাজারে ইউআরডিও কর্মকর্তা নাজমুলের  বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

আগামী ১ অক্টোবরের মধ্যে সরেজমিন তদন্ত করে স্পষ্ট মতামতসহ পূর্ণাঙ্গ ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিআরডিবির উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মহিদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিভাগীয় দপ্তরের উপপরিচালক মো. রাহাত খানকে। তদন্ত শেষে তাকে বিআরডিবির মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিঠি সূত্রে জানা গেছে, আড়াইহাজার ইউসিসিএ লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতজন পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে লিখিত আবেদন করেন। ওই অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিআরডিবির সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকা বিভাগের যুগ্মপরিচালক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নারায়ণগঞ্জ জেলা বিআরডিবির উপপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

তবে অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।