নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২১, ১১ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রকোপ নিরসনে জনসচেতনতা সৃষ্টি, ফ্রি হোমিও ওষুধ বিতরণ, লিফলেট বিতরণ ও ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

​রবিবার (১১ অক্টোবর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক উত্তর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের মনুমিয়া মার্কেট এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, ডেঙ্গুর ভয়াবহ বিস্তার থেকে রক্ষা পেতে কেবল সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। নিজ নিজ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার আহ্বান জানান তিনি। একই সাথে গণমানুষের যেকোনো বিপদে জামায়াতে ইসলামী অতীতেও পাশে ছিল এবং ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস দেন।

​সিদ্ধিরগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সেক্রেটারি রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও সিদ্ধিরগঞ্জ সাংগঠনিক পশ্চিম থানা আমীর মাহাবুব আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুরোধে সচেতনতামূলক লিফলেট ও বিনামূল্যে হোমিও ওষুধ বিতরণ করা হয়। একই সাথে এলাকার বিভিন্ন অলিগলি ও বাসাবাড়ির আঙিনায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

সম্পর্কিত বিষয়: