নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ অক্টোবর ২০২৬

বন্দরে রাসেল হত্যা মামলায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩১, ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে রাসেল হত্যা মামলায় গ্রেপ্তার ২

বন্দরে মাদক কারবারি রাসেল (৩৬) হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার সুজাউদ্দিন মিয়ার ছেলে শাওন (২০) ও একই উপজেলার চুনাভূরা এলাকার শফিক মিয়ার ছেলে সাব্বির (২১। সোমবার (১২ অক্টোবর) বিকেলে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। নিহত মাদক কারবারি রাসেল বন্দর উপজেলার দক্ষিণ ঘারমোড়া এলাকার মৃত শেখ আহামদ মিয়ার ছেলে। ও ২ সন্তানের জনক। এর আগে গত শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার দক্ষিণ ঘারমোড়াস্থ হাজী আসমত উল্ল্যাহ স্কুলের পিছনে নির্জন স্থানে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, রাসেল হত্যার ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।