নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ নভেম্বর ২০২৬

বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৫৩, ৪ নভেম্বর ২০২৬

বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের নড়িয়া থানার সরদারকান্দী এলাকার সিরাজ সরদারের ছেলে শাহীন সরদার (২৪) এবং পিরোজপুরের নাজিরপুর থানার মির্জাপুর চরখালি এলাকার এনায়েত শেখের ছেলে মেহেদী হাসান (২৫)।

 

এ ঘটনায় এসআরবি-১১-এর নায়েক সুবেদার বিপ্লব মোল্লা বাদী হয়ে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

 

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁদের ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।