নারায়ণগঞ্জে বর্তমান সরকারের প্রতি ব্যক্তিগত আক্রমণ, প্রধানমন্ত্রীর প্রতি কটূক্তির প্রতিবাদ এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতার হত্যাকারীদের বিচারের দাবিতে পথসভা ও মশাল মিছিল করেছেন মহানগর যুবদলের সাবেক নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা শেষে একটি মশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পথসভায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, দেশের পুনর্গঠনে সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বিরোধিতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কটূক্তি রাজনৈতিক বিভাজন সৃষ্টি করছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান এবং জুলাইয়ের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন. নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতৃবৃন্দ হাজী শাহীন, নুরুল হক চৌধুরী দিপু, জয়নাল আবেদীন, আনোয়ার মাহমুদ বকুল, মনির সর্দার, নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, শওকত খন্দকার, আমির হোসেন, এড. শরীফুল ইসলাম শিপলু ইকবাল হোসেন, জুয়েল রানা, তুষার আহমেদ, সুমন ভুইয়া, আক্তার হোসেন, দুলাল মিয়া, নুরুজ্জামান, রানা মুন্সি, মোঃ মুসা, জুলহাস, মোঃ মিঠু, নুরুল্লাহ খন্দকার সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।


































