নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৪ আগস্ট ২০২৬

বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের নেতাদের সাক্ষাৎ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৭, ২৪ আগস্ট ২০২৬

বন্দর থানার ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের নেতাদের সাক্ষাৎ

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা ও বন্দর শাখার আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক বুলবুল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে বন্দর থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

 

সোমবার (২৪ আগস্ট) বন্দর থানায় এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দ বুলবুল হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি হত্যার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মানসুর আহমদ সাকী, কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুস তালুকদার, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বায়জিদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. মিজানুর রহমান।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি রবিউল ইসলাম, জেলা সভাপতি মামুনুর রশিদ, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, মহানগর দফতর সম্পাদক মাওলানা মুফতি ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. আল-আমিন, জেলা প্রকাশনা সম্পাদক আব্দুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, বুলবুল হত্যাকাণ্ডের ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন কোনোভাবেই আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে। এ জন্য তদন্তে সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান তারা।

 

তারা আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে জড়িত প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে দ্রুত তদন্ত শেষ করে আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বুলবুল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

সম্পর্কিত বিষয়: