জাতীয় ছাত্রশক্তির প্রধান নির্বাচন কমিশনার মহির আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে সংগঠনের গুরুত্বপূর্ণ তিনটি পদ—সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
ঘোষিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু বাকের মজুমদার ও মাহফুজ খান। এর আগে মাহফুজ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের উপ-শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা আহ্বায়কের দায়িত্বও পালন করেন।
এদিকে, সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, মো. লিমন হাছান ও মাহফুজুর রহমান।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে চূড়ান্ত প্রার্থী হয়েছেন তিনজন। তারা হলেন—আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম।
কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমেই নির্ধারিত হবে জাতীয় ছাত্রশক্তির আগামী দিনের কেন্দ্রীয় নেতৃত্ব। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর কাউন্সিল ও ভোটগ্রহণ সম্পন্ন হবে।


































