নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ দেশ থেকে পালিয়ে গেছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:০৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ  দেশ থেকে পালিয়ে গেছে : সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডঃ সাখাওয়াত হোসেন খান বলেছেন, শেখ হাসিনা অপরাধ করেছে বলেই এ দেশ থেকে পালিয়ে গেছে। শেখ হাসিনা গুম ও হত্যা করে যে অপরাধ করেছে তাকে একাধিকবার ফাঁসি দিলেও তা কম হয়ে যাবে। 

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় বন্দর থানা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার সাথে সাথে পিলখানায় র্নিবিচারে বিডিআর হত্যাকান্ড চালিয়েছে। ২০২৫ ইং সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট দোসররা ছাত্র জনতাকে পাখির মত গুলি করে হত্যা করেছে। এদের বিচার এই মাটিতে হবে।

সাখাওয়াত হোসেন বলেন, শেখ হাসিনা ৩৮ হাজার কোটি টাকা বিদেশে পাঁচার করেছে। এ টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। যারা পলাতক রয়েছে তাদেরকেও খুঁজে বের করে এদেশে এনে বিচারের মোখামুখি করতে হবে। ফ্যাসিস্টদের স্থান এদেশে হবে না।

বন্দর থানা বিএনপি সভাপতি হাজী শাহেন শাহ আহমেদের সভাপতিত্বে ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদ আলী সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডঃ আবুল আল ইউসুফ খান টিপু, মহানগর বিএনপি নেতা সরকার আলম, মহিলা দলের নেত্রী দিলারা মাসুদ ময়না, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন প্রমুখ।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি শাহাদুল্লাহ মুকুল, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষারসহ থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।