নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের ঘোষিত আন্দোলন-সংগ্রামে শীর্ষ নেতাদের অনুপস্থিতি এবং কমিটির মধ্যে গ্রুপিং সৃষ্টির অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কুতুবপুর ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ দলের ঘোষিত আন্দোলন-সংগ্রামে উপস্থিত না থেকে দলের ভেতরে গ্রুপিং সৃষ্টি করছেন। এ কারণে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।


































