নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২২ আগস্ট ২০২৬

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে: মাওলানা আবদুল জব্বার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:২৪, ২২ আগস্ট ২০২৬

দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে: মাওলানা আবদুল জব্বার

সমাজকে আলোকিত ও নৈতিকতাসম্পন্ন করে গড়ে তুলতে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিন্তাবিদ মাওলানা আবদুল জব্বার।

 

শনিবার (২২ আগস্ট) সকালে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসার সাইনবোর্ড শাখার ২০২৬ সালের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

মাওলানা আবদুল জব্বার বলেন, “সমাজকে আলোকিত করতে হলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে।” তিনি কোরআনিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এই মহৎ পথে অবিচল থাকার আহ্বান জানান।

 

তিনি বলেন, কোরআনের শিক্ষা একটি নৈতিক ও উন্নত সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞানের পাশাপাশি আদর্শ ও নৈতিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

 

অনুষ্ঠানে মাদ্রাসার বিপুলসংখ্যক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ সময় মাওলানা আবদুল জব্বার শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন এবং তাদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করেন।

 

পাশাপাশি শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে মাদ্রাসা কর্তৃপক্ষের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন তিনি।