নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

পেটের ভেতর ২ হাজার পিস ইয়াবা, চাষাঢ়ায় নারীসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পেটের ভেতর ২ হাজার পিস ইয়াবা, চাষাঢ়ায় নারীসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ২ হাজার ইয়াবা বড়ির ৪০টি প্যাকেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া এক নারীর পেটের ভেতরে বিশেষ কায়দায় এসব ইয়াবা রাখা ছিল। পরে নারী পুলিশ সদস্যদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি পায়ুপথ দিয়ে প্যাকেটগুলো বের করে দেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের শহীদ জিয়া হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার লেদা ক্যাম্পের এফ ব্লকের ২৩০ নম্বর বাড়ির বাসিন্দা আসমা বেগম (৪৫), তাঁর সহযোগী একই জেলার টেকনাফ থানার কচুবুনিয়া এলাকার ফিরোজ আলম (৪৫) এবং মো. সাবের (৩২)।

পুলিশ জানায়, আসমা বেগমের পেটের ভেতরে কস্টেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ৪০টি প্যাকেট ছিল। এসব প্যাকেটে মোট ২ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।