নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান মাওলানা ফেরদাউসের

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৪, ৭ ফেব্রুয়ারি ২০২৬

খেজুর গাছে ভোট দেওয়ার আহ্বান মাওলানা ফেরদাউসের

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

ফতুল্লা বাসীর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান মুফতি মনির হোসাইন কাসেমীর হাতে খেজুর গাছ প্রতীক তুলে দিয়েছেন, যা ফতুল্লাবাসীর জন্য এক বিরাট গৌরবের বিষয়।

মুফতি মনির হোসাইন কাসেমী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রার্থী। আপনারা সবাই খেজুর গাছ প্রতীকে ভোট দেবেন। খেজুর গাছে ভোট মানেই ধানের শীষে ভোট যোগ হওয়া। ধানের শীষকে বিজয়ী করতে চাইলে আগামী ১২ তারিখে খেজুর গাছ প্রতীকে বেশি করে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, ফতুল্লা এলাকার দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে মুফতি মনির হোসাইন কাসেমীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। অতীতে অনেকেই সংসদ সদস্য হয়েছেন, কিন্তু তারা নিজেদের স্বার্থসিদ্ধিতেই ব্যস্ত থেকেছেন, ফলে ফতুল্লা অবহেলিতই রয়ে গেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচিত হলে অবহেলিত ফতুল্লাকে উন্নয়নের সব ধরনের সুযোগ-সুবিধার আওতায় আনা হবে, ইনশাআল্লাহ।