নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:১৬, ১০ নভেম্বর ২০২৫

রূপগঞ্জের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড প্রদান করেন।

সোমবার (১০ নভেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষনার সময় আসামি ফাহিম আদালতে উপস্থিত ছিলেন। আসামি ফাহিম রুপগঞ্জ চনপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুরিয়া হেরোইনসহ ফাহিমকে রুপগঞ্জের চনপাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে  থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচারক এ রায় ঘোষণা করেন। রায়ে আদালত ফাহিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।