নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে প্রবীণ বিএনপি নেতা কাজেম আলী মাষ্টার আর নেই

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:২৯, ১৪ জানুয়ারি ২০২৫

বন্দরে প্রবীণ বিএনপি নেতা কাজেম আলী মাষ্টার আর নেই

বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি মোঃ কাজেম আলী মাষ্টার (৭৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গত সোমবার (১৩ জানুয়ারি) রাত ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগস্থ তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি। মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার ১৪ জানুয়ারি বাদ আছর দেওয়ানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর স্থানীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।

প্রবীন বিএনপি নেতা মরহুম কাজেম আলী মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু।