নারায়ণগঞ্জের ফতুল্লায় ৫০০ পিস ইয়াবাসহ মো. মানিক ওরফে নয়ন (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ফতুল্লা থানাধীন শান্তিধারা (সাইনবোর্ড) এলাকার ৬ নম্বর রোডের মিজানুর রহমান খোকনের বাড়ীর সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. খালেদুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মানিককে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. মানিক ওরফে নয়ন চাঁদপুর জেলার সদর থানার সাকুয়া (পুরান বাজার) এলাকার আলমাছ মোল্লা ও সুফিয়া বেগমের ছেলে। বর্তমানে সে ফতুল্লার শান্তিধারা (সাইনবোর্ড) এলাকায় বসবাস করে আসছিল।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

































