নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধন

প্রকাশিত:১৪:৩৩, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে বিসিক চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন—বিসিকের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিসিক চাকরি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ তৈরি করতেই এ চাকরি মেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব এবং বিসিআই-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের আঞ্চলিক পরিচালকসহ রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উদ্যোক্তা এবং চাকরিপ্রত্যাশীরা। 

চাকরি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাকরির সুযোগ, নিয়োগ প্রক্রিয়া এবং প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে চাকরিপ্রত্যাশীদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

আয়োজকদের প্রত্যাশা, এই চাকরি মেলার মাধ্যমে যোগ্য চাকরিপ্রত্যাশীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানও দক্ষ জনবল খুঁজে নিতে পারবে।