নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে দেয়ালে দেয়ালে রাতের আঁচড় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০০, ২৯ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে দেয়ালে দেয়ালে রাতের আঁচড় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা গেছে। গত সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার বিভিন্ন দেয়ালে এসব স্লোগান লেখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনের একটি দল আওয়ামী লীগের এই স্লোগান লিখেছে।

কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ভবন ও দোকানের শাটারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে রাখা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান আর ভবনে এমন লেখনী চোখে পড়েছে, তার মালিকপক্ষ কিংবা নৈশপ্রহরীরা জানিয়েছে, কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই।

এদিকে স্লোগানটি লেখার সময় শহরের মিজমিজি টিসি রোড এলাকার মিজান নামক এক স্থানীয় বাসিন্দার চোখে পড়েছে।

তিনি বলেন, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনকে কয়েকটি দেয়ালে লিখতে দেখেছেন তিনি। তবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর মুখোশ পরে থাকার কারণে কাউকে চিনতে পারেননি তিনি।