নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫০, ১ সেপ্টেম্বর ২০২৫

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শিশুর ভাসমান মরদেহ উদ্ধার

সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।  সোমবার বিকেলে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকায় মারিখালী নদে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।

এর আগে নদীতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন।

নিহত শিশুর নাম মোস্তাকিম (৭)। সে  উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার ফল ব্যবসায়ী রাসেল মিয়ার ছেলে।  

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত রোববার শিশু মোস্তাকিম বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে তার পিতা রাসেল মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করে।  

৩ মাস আগে শিশু মা কোহিনূর বেগম পরকিয়ায় প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার পর বাবা ও দাদার সঙ্গেই থাকতো শিশু মোস্তাকিম।

কলাগাছিয়া নৌ -পুলিশ ফাঁড়ির পরিদর্শক  সালেহ আহমেদ পাঠান জানান, শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোন অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হয়।