নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

স্বামীর জন্য দোয়া চেয়ে স্ত্রীর

সিদ্ধিরগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইফতার সামগ্রী বিতরণ

সিদ্ধিরগঞ্জের পাঁচতারা সংসদ সাইলো গেইট এলাকার মরহুম হাবিবেরর জন্য দোয়া চেয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে সহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন তার স্ত্রী শারমিন হাবিব।

সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদের প্রেসিডিয়াম মেম্বার শাহ-আলম হীরার সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা শিরিন হাবিব।

বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদের প্রেসিডিয়াম মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম জনি, সাংগঠনিক সম্পাদক  মোঃ জাহিদুল হক তাপস, কার্য নির্বাহী সদস্য মোঃ মিজানুর রহমান।  

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পাঁচতারা সংসদের সহ ধর্ম মোঃ কবির হোসেন ও সমাজ কল্যাণ সম্পাদক আশরাফউজ্জামান খাঁনসহ সিদ্ধিরগঞ্জ পাঁচতারা সংসদের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত বিষয়: