নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৭ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ২১ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৩৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:১১, ৬ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে ২১ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ৩৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২১ মাদক বিক্রেতা ও ওয়ারেন্টের ১৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা থেকে  শুক্রবার ভোর ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ৩৪ জনকে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। 


 

গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ সজিব (২৭), পিতা- মোঃ মাঈনুদ্দিন, মাঝিপাড়া, সিদ্ধিরগঞ্জ, ২। মোঃ শুভ মিয়া (২০), পিতা- মোঃ রাশেদুল ইসলাম, মাঝিপাড়া, সিদ্ধিরগঞ্জ, ৩। মোঃ শাহজালাল (২৫), পিতা- মোঃ মুকবুল হোসেন, এম সার্কেস নতুন হাজিগঞ্জ (রহমত উল্লাহ এর বাড়ীর ভাড়াটিয়া), নারায়ণগঞ্জ সদর, ৪। হৃদয় (৩৫), পিতা- মৃত জয়নাল আবেদীন, এম সার্কেস নতুন হাজীগঞ্জ, থানা- নারায়ণগঞ্জ সদর, ৫। মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৩৫), পিতা- মৃত সামসুদ্দিন, এসিআই পানিরকল, সিদ্ধিরগঞ্জ, ৬। মোসাঃ পারভীন আক্তার (৩৫), স্বামী- রাশেদুল ইসলাম, মাঝিপাড়া (মনি মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), সিদ্ধিরগঞ্জ, ৭। মোসাঃ সুমি (২৬), স্বামী- মোঃ সাব্বির,  মাঝিপাড়া, সিদ্ধিরগঞ্জ, ৮। মিঠুন (৩২), পিতা-মৃত কাওসার, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ৯। ইব্রাহিম (৪৫), পিতা-মৃত কাশেম, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১০। নাছির (২৮), পিতা-শামীম, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১১। নাদিম হোসেন (২৮), পিতা-গুডু, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১২। শাহানাজ (৪৫), স্বামী-আলম, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১৩। ইসরাত জাহান (৫০), স্বামী-ইকবাল, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১৪। মোঃ নুরুল হুদা (৪২), পিতা-কামাল উদ্দিন, গ্যাসলাইন, কদমতলী, সিদ্ধিরগঞ্জ, ১৫। লিমা (৩০), স্বামী-হানিফ, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১৬। স্বপন (৪০), পিতা-মৃত মকবুল হোসেন, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১৭। আশিক (২৩), পিতা-ওসমান, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১৮। জাহিদ (২২), পিতা-মৃত সালাউদ্দিন, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ১৯। আকাশ (২২), পিতা-মিজান, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ২০। আরমান (৪৫), পিতা-মৃত হাবিব, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ, ২১। ইয়াছিন (২৩), পিতা-আবুল হোসেন, সুমিলপাড়া বিহারী কলোনী, সিদ্ধিরগঞ্জ। এই ২১ জনের হেফাজত থেকে ১৮১ গ্রাম হেরোইন ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি নিয়মিত মামলা রুজু করা হয়। 

এছাড়া ২টি সাজা গ্রেফতারী পরোয়ানা মূলে ২ জন, ৫টি জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে ৫ জন এবং অন্যান্য মামলায় গ্রেফতার ৬ জনসহ সর্বমোট ৩৪ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম।