নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের মাঝে সুন্নাহ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:০৯, ৮ মার্চ ২০২৬

শিক্ষার্থীদের মাঝে সুন্নাহ সামগ্রী বিতরণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পবিত্র মাহে রমজানে সুন্নাহ চর্চায় উদ্বুদ্ধ করতে সুন্নাহ সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

রবিবার (৮ মার্চ) বন্দর থানা পশ্চিম-এর কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, থানার সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সহ স্কুল শাখার নেতৃবৃন্দ।

 

জাহিদুল ইসলাম বলেন, সুন্নাহ-ই সর্বকালের শ্রেষ্ঠ আধুনিকতা। পরিপূর্ণ সুন্নাহ চর্চার মাধ্যমে আমরা শারীরিক ও মানসিক উভয় সুস্থ থাকতে পারি। মেসওয়াক ব্যবহার এতে মুখ ও পেটের অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সুন্নাতে নববীর আদর্শ ধারণ করতে পারলে সমাজ থেকেও অশান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।