নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৩৯, ১৪ মার্চ ২০২৬

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রুহুল আমিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।

 

ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকায়। গুরুত্বর আহত রুহুল আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রুহুল আমিন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বসন্তপুর গ্রামের রহমান মৃধার ছেলে। কর্মসূত্রে রূপগঞ্জের মাহমুদাবাদ ফকিরবাড়ি এলাকায় বসবাস করতেন।

 

নিহতের চাচাতো ভাই রমজান মৃধা বলেন, রুহুল আমিন সকাল ৯টার দিকে রূপগঞ্জের সাবাসপুর মেডিকেল এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে রুহুল আমিন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।