নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

মহাসড়ক

মহাসড়ক

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, ট্রাক চালক মোহাম্মদ আলী (৩৫) এবং ট্রাকটিতে বহন করা আনারসের মালিক মনির খলিফা (২৮)। তারা ঘটাস্থলেই নিহত হয়েছেন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ কাঁচপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিম আহমেদ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ মে ) দিবাগত রাত ২টার দিকে। নিহত ট্রাক চালক মোহাম্মদ আলী বরিশালের মেহেন্দিগঞ্জের সেকান্দর আলী মাঝির ছেলে। মনির খলিফা খাগড়াছড়ি জেলার মানিকছরির গোপামারা এলাকার আব্দুল খালেক খলিফার ছেলে। ওসি শামিম আহমেদ জানান, সোনারগাঁ থানাধীন টিপরদী এলাকায় চৈতি গার্মেন্টসের বিপরীত পাশে ঢাকামুখী লেনে একটি মিনিট্রাক সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

০১:১৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

পাম্পে তেলের সিরিয়াল, মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

পাম্পে তেলের সিরিয়াল, মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে আসায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে মাতুয়াইল থেকে মদনপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। সময়ের সাথে সাথে যানজট আরও তীব্র হচ্ছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের ঢাকামুখী লেনে এমন চিত্র দেখা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) জুলহাস উদ্দিন। তিনি বলেন, মাতুয়াইলে একটি পাম্পে তেল নেয়ার সময় গাড়ি সিরিয়াল বড় হয়ে মহাসড়ক চলে আসে। এর মধ্যে তীব্র বৃষ্টি থাকায় ভোগান্তি আরও বেড়ে যায়। আমাদের

০৯:১৪ এএম, ৮ এপ্রিল ২০২৬ বুধবার

বন্দরে সোনাকান্দা কেল্লা সংলগ্ন সড়কের  সংস্কার কাজে ধীরগতির

বন্দরে সোনাকান্দা কেল্লা সংলগ্ন সড়কের সংস্কার কাজে ধীরগতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের ঐতিহাসিক সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে জনদুর্ভোগের সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অবশেষে সড়কের সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সংস্কার কাজ শুরু হলেও কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই স্থানে পূর্বে ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত ছিল। সিটি করপোরেশনের ১০০ ফুট প্রশস্ত রাস্তার মেগা প্রকল্পে বিদ্যালয় ভবনটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

০৭:৪২ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার