আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে সামিয়া (১৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত সামিয়া উপজেলার কামরানীচর এলাকার বাসিন্দা সজিবের স্ত্রী। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার কামরানীচর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রমতে, পারিবারিক কলহের জের ধরে সামিয়া নিজ ঘরের টিনসেডের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলাউদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


































