নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৫, ২৩ মে ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শীতল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ১৫০ গ্রাম গাঁজাসহ শীতল (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ।

গ্রেপ্তারকৃত শীতল বন্দর থানার মাহামুদনগর বড় মসজিদ এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) রাতে বন্দর থানার মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জনি মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর ৩৬(৫)২৬।

পরে শনিবার (২৩ মে) দুপুরে গ্রেপ্তারকৃত শীতলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পু,লিশ