নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন বন্দর থানার শাহীমসজিদ বউবাজার এলাকার নাসির হোসেন সানি (৩৬), রতন (২৩) ও শাওন (২৬)।
পুলিশ জানায়, রোববার (১২ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে শাহীমসজিদ বউবাজার এলাকায় মাজু মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই আল আমিন বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং-২৭(৭)২৬)। সোমবার (১৩ জুলাই) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


































