জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে এ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং বক্তব্য প্রদান করেন।
এ সময় তিনি জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি দেশের শান্তি, শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


































