নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট ফেন্সি কবির গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:০৭, ১৪ আগস্ট ২০২৬

বন্দরে ইয়াবাসহ মাদক সম্রাট ফেন্সি কবির গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি ও তালিকাভুক্ত মাদক কারবারি কবির ওরফে ‘ফেন্সি কবিরকে (৪৮) গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।

 

গ্রেপ্তার কবির ওরফে ফেন্সি কবির বন্দর উপজেলার গোকুলদাশেরবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটের দিকে বন্দর থানার সোনাচড়া বুলবুলপট্টি এলাকার মাসুমের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায় ধামগড় ফাঁড়ি পুলিশ। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির ওরফে ফেন্সি কবিরকে গ্রেপ্তার করা হয়।

 

এ ঘটনায় ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক বাদী হয়ে ফেন্সি কবিরের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলার নম্বর-২৮(৮)২৬।

 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ফেন্সি কবির বন্দর থানার তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে বন্দর থানাসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

 

মামলার পর শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ফেন্সি কবিরকে আদালতে পাঠানো হয়েছে।