নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬

হামলা-সংঘর্ষ

সোনারগাঁয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: হামলা, গুলি, লুটপাট

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:০১, ৪ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্ব: হামলা, গুলি, লুটপাট

সোনারগাঁওয়ের বস্তল এলাকায় মসজিদ কমিটি নিয়ে  কথা কাটাকাটির জের ধরে মোঃ হোসেন (৪০) নামের যুবকের ওপর সন্ত্রাসী হামলা, লুটপাটের ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

 

শুক্রবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি  নিয়ে একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে রুকনের সাথে মৃত আঃ দাইয়ানের ছেলে হোসেনের কথা কাটাকাটি হয়। এর পর বিকেলে রোকন সহ একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী হত্যার উদ্দেশ্যে হোসেনের বাড়িতে প্রবেশ করে। হোসেন কে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় হোসনের পরিবারের লোকজন বাঁচাতে আসলে তাদের উপরও হামলা করা হয় এবং ঘরের দেয়ালে তিন রাউন্ড গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

 

আহত হোসেনের বোন ইয়াসমিন জানান, সন্ত্রাসীরা হোসেনের ওপর হামলা করে বাড়ি ঘরের আসবাবপত্র ভাঙচুর ও বাড়িতে থাকা নগদ কয়েক লক্ষ টাকা ও আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এলাকাবাসী মুমূর্ষ অবস্থায় আহত হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করেন। ঘটনার পর তালতলা বাজার তদন্ত কেন্দ্রের এসআই সেলিম ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দীন জানান, ঘটনার খবর পেয়ে আমি সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে তবে কোন গুলিবর্ষণের ঘটনা শুনতে পাইনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।