পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে নারায়ণগঞ্জের তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৩ হাজার ৪৩০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ ক্ষতিপূরণ ধার্য করা হয়।
জরিমানার তালিকায় রয়েছে—
মাহিন এক্সেসরিজ লিমিটেড, দাসেরগাঁও, বন্দর, নারায়ণগঞ্জ—১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা।
মেসার্স আশামনি প্রিন্টিং ইন্ডাস্ট্রি, নন্দলালপুর, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ—৭৬ হাজার ৯৫০ টাকা।
ক্রিয়েটিভ পেপার মিলস লিমিটেড, গঙ্গানগর, মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ—৫০ হাজার টাকা।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


































