নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬

বাবা-মায়ের কাছে ফিরতে চায় আশিক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:২৫, ৯ জুন ২০২১

বাবা-মায়ের কাছে ফিরতে চায় আশিক

নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে মঙ্গলবার মধ্যরাতে আশিক নামে ৮ বছর বয়সের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর সে তার স্বজনদের কাছে ফিরে যেতে চায়। কিন্তু আশিক তার বাবার নাম বলতে পারলেও সঠিকভাবে বলতে পারছেনা ঠিকানা । বর্তমানে সে নারায়ণগঞ্জ পুলিশ  সুপারের কার্যালয়ে রয়েছে। 


জেলা পুলিশ সূত্রে জানা যায়, আশিক জানায় তার বাবার নাম জালাল, পেশায় একজন বাস চালক। তবে তার বাসা যাত্রাবাড়ীর আশপাশে বললেও সুনির্দিষ্টভাবে বলতে পারে না। তার ভাই মারুফ একজন বাসের হেলপার। মারুফের এর সাথে সোমবার বিকেলে সাইনবোর্ড মোড় এলাকায় এসে হারিয়ে যায়।


এদিকে আশিকের পরিবারের কোন সন্ধান পেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কন্ট্রোলরুম ০১৩২০০৯০২৯৮ অথবা ০১৩২০০৯০৩৬৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে পুলিশ।