নারায়ণগঞ্জের রূপগঞ্জের নরাবোরটেক এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ২ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ- গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে মামলার ২নং আসামি নুরু মিয়া ও ডেমরার সারুলিয়া এলাকা থেকে ৪নং আসামি ফালানকে গ্রেফতার করে। পরে মঙ্গলবার (৩ মার্চ দুপুরে আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, গত ১৪ ফেব্রুয়ারী সকাল ১১টার দিকে রূপগঞ্জের নরাবোরটেক এলাকায় তের বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু বাড়ির পাশের কাঠ বাগানে খেলা করছিল। তখন একই এলাকার সানোয়ার শিশুটিকে কৌশলে ডেকে ঘরে নিয়ে যায়। প্রথমে সানোয়ার পরে তার সহযোগী নুরু শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনাকে ধামাচাপা দিত ফালান সহ ১০/ ১২জন বাদীকে হুমকী ধামকি ও ভয়ভীতি দেখায়। পরে ঘটনার ১১দিন পর থানায় মামলা করে শিশুটির বাবা। ওই মামলায় নুরু মিয়া ও ফালান নামে ২ আসামীকে গ্রেফতার করে আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।


































