নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান ২ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৮, ২৪ জুন ২০২৫

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযান ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে নাসিক ৩ নং ওয়ার্ড বাগমারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬০ পুরিয়া হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা বাজার এলাকার মৃত আঃ রহিম বাদশার ছেলে মো. সজিব হোসেন (৩০), পশ্চিম সানারপাড় মহিলা মেম্বার বাড়ি এলাকার তাজুল ইসলামের ছেলে মো. আশিকুল ইসলাম হৃদয় (২৭)।

মঙ্গলবার (২৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২৩ মে) সোমবার রাতে এসআই মো. ওয়াসিম আকরাম মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ থানাধীন রহিম বাদশার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর এলাকার পাকা রাস্তা থেকে ৬০ হেরোইনসহ মো. সজিব হোসেন (৩০) ও আশিকুল ইসলাম হৃদয় (২৭) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।