ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের ৩৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব আব্দুর রশীদকে সভাপতি, ফারুক মুন্সীকে সহ-সভাপতি এবং মুফতী শিব্বির আহমেদকে সেক্রেটারি করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় কাঁচপুর আইএবি মিলনায়তনে কমিটি গঠন ও শপথ গ্রহণ উপলক্ষে আয়োজিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতী শিব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা হাবিবুর রহমান জিহাদী ও নজরুল ইসলাম মাস্টার। জয়েন্ট সেক্রেটারি মো. মনির হোসাইন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামছুল আলম খন্দকার।
এছাড়া সাংগঠনিক সম্পাদক-১ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক-২ মাসুদ রানা, প্রচার সম্পাদক মাওলানা মো. হোসাইন গাজী, দপ্তর সম্পাদক মাও. শহিদুল ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাকসুদুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাও. আবু রায়হান সাইফি, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মাও. আবু রায়হান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী কামরুজ্জামান, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মাও. মফিজুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সোহেল সরকার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আমিন খান এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক মো. শফিকুল ইসলাম খোকন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে সহ-প্রচার সম্পাদক হিসেবে হাফেজ মাও. কাওছার, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম খোকন, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক ওসমান গনি, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতি আল আমিন, সহ-দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মো. আবু সাইদ, সহ-ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম এবং সহ-নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক আব্দুর রউফকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মুফতি বিল্লাল হোসাইন, হাফেজ সারোয়ার হোসাইন, হাজী কামাল হোসেন, মো. মহিউদ্দিন, মো. মতিউর রহমান, কাজী শফিকুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, মো. নূর হোসেন ও মো. ইলিয়াস মোল্লাসহ অনেকে।
সভায় নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


































