নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ সেপ্টেম্বর ২০২৬

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান: মাওলানা দ্বীন ইসলাম

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৫২, ৬ সেপ্টেম্বর ২০২৬

তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান: মাওলানা দ্বীন ইসলাম

দেশের চলমান তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) জেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি সুলতান মাহমুদ।

 

মাওলানা দ্বীন ইসলাম বলেন, দেশের চলমান সংকট দিন দিন তীব্র আকার ধারণ করছে। তেল, গ্যাস ও বিদ্যুতের সংকটে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। সরকার দ্রুত এই সংকট নিরসনের উদ্যোগ না নিলে দেশে গণদুর্বার আন্দোলন গড়ে উঠতে পারে।

 

তিনি বলেন, “সাধারণ মানুষের সমস্যা অনুধাবনে সরকারের দেরি করা উচিত নয়। দ্রুত সময়ের মধ্যে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট উত্তরণের কার্যকর পথ তৈরি করতে হবে।”

 

সভায় জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নূর হোসেন, ওমর ফারুক ও অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাজী আমানুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন ও মাওলানা শামসুল আলম, অর্থ সম্পাদক মামুনুর রশিদসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: