নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন আড়াইহাজার উপজেলা এবং গোপালদী ও আড়াইহাজার পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম ও সাধারণ সম্পাদক ভিপি জামির হোসেন রনি এই তিন পৃথক কমিটির অনুমোদন দেন। ঘোষিত তিন বছর মেয়াদি এই কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদিত কমিটিগুলোর মধ্যে গোপালদী পৌরসভায় মিজানুর রহমান মিশুকে সভাপতি ও আসাদুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক করে ২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। আড়াইহাজার পৌরসভায় সাইদুল ইসলাম সোহেলকে সভাপতি, মুরাদ খানকে সাধারণ সম্পাদক এবং আবুল কালামকে সাংগঠনিক সম্পাদক করে ৩ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। একই সাথে আড়াইহাজার উপজেলায় এইচ এম জাকিরকে সভাপতি ও কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে।


































