ফতুল্লায় বাবার মতো সন্ত্রাসীদের হাতে ছেলেও প্রাণ হারালো
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষে কুপিয়ে আহত করার দুদিন পর সাব্বির (৩০) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৬ মার্চ) দিবাগত মধ্যরাতে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাব্বির ফতুল্লা মডেল থানার পিঠালিপুল পূর্ব লামাপাড়া এলাকার বাসিন্দা ও নিহত ইস্রাফিলের ছেলে। স্থানীয়রা জানান, সাব্বিরের বাবা ইস্রাফিলকেও পূর্বে সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করেছিল।
০২:৫৯ পিএম, ৭ মার্চ ২০২৬ শনিবার