নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৪ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণ, দুই যানবাহনকে জরিমানা, ২ হাইড্রোলিক হর্ন জব্দ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:১০, ৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে শব্দদূষণ, দুই যানবাহনকে জরিমানা, ২ হাইড্রোলিক হর্ন জব্দ

শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শব্দদূষণকারী দুটি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ এবং জরিমানা আদায় করা হয়।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন এবং মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

 

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন পরিচালনা করেন।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অভিযান চালিয়ে শব্দদূষণকারী দুটি যানবাহনের বিরুদ্ধে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ব্যবহৃত দুইটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

 

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ ও পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

সম্পর্কিত বিষয়: