নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৩ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ অধিদপ্তরের অভিযান,  ৩ যানবাহনকে জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী তিনটি যানবাহন থেকে মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে তিনটি হর্ণ জব্দ করা হয়।

 

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

 

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি যানবাহনকে জরিমানা করা হয় এবং ব্যবহৃত তিনটি হর্ণ জব্দ করা হয়।

 

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: