নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

ফতুল্লার মাসদাইরে ইমন হত্যার দুই আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:২৪, ৩ মার্চ ২০২৬

ফতুল্লার মাসদাইরে ইমন হত্যার দুই আসামি গ্রেপ্তার

 

ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় মো. ইমন (৩৯) হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৩ মার্চ) দুপুরে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃরা হলো-ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার শাহাদাতের ছেলে রায়হান ওরফে ডিপজল (২৮) ও দেওভোগ পশ্চিম নগর এলাকার বকুলের ছেলে সেতু (১৯)। এরমধ্য রায়হান ওরফে ডিপজলকে গ্রেপ্তার করার সময় তার কাছ থেকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ডিপজলের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চুরি সহ একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

 

গত ২৩ ফেব্রুয়ারি সোমবার রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় কারাগার থেকে জামিনে বের হওয়ার দেড়ঘন্টার ব্যবধানে মো: ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। সে দীর্ঘদিন কারাভোগের পর ওইদিন রাত সাড়ে সাতটার দিকে নাারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান ইমন। বাড়িতে ফেরার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাঁকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন।ইমনের বাবা ওমর খৈয়ামের অভিযোগ, সেখানে ফেরদৌস তাঁর ছেলেকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তাঁরা ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ফেলে রেখে যান। পরে তাঁকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত বিষয়: