নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

৩০ সেপ্টেম্বর ২০২৬

শাপলা চত্বরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে -মুফতি মাসুম বিল্লাহ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩৭, ৫ মে ২০২৬

শাপলা চত্বরে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে  -মুফতি মাসুম বিল্লাহ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নিরীহ মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক, আম জনতার উপর পৈচাশিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোন ছাড় দেয়া উচিত হবে না। 

 

মঙ্গলবার (৫ মে) বাদ মাগরিব ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, মাও. হাসান ইমাম মুন্সী, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি হাসান আলী, প্রচার ও দাওয়াহ সম্পাদ বিলাল খান, প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সহ অর্থ সম্পাদক আ. হক, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক ফারুক হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।

 

মুফতি মাসুম বিল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে বিভিন্ন জায়গায় যেভাবে হত্যাকাণ্ড, চুরি, ডাকাতি চলছে, এমনকি র‌্যাব ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা শংকিত। এ বিষয়ে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি।