নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৪৬, ১১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে হেরোইন ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. রুবেল (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. বিল্লাল হোসাইন-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

 

সোমবার (১০ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ২নং রেলগেটের পশ্চিম পাশে হোসেন মিয়ার থান কাপড়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।

 

এ সময় তার হেফাজত থেকে ৫১ পুরিয়া হেরোইন, যার আনুমানিক ওজন ৮ গ্রাম এবং ২৫টি গাঁজার রোল, যার ওজন প্রায় ১০০ গ্রাম উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার রুবেল রেললাইন বস্তি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে এর আগেও ৫টি মাদক মামলা রয়েছে।

 

মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।