নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ অক্টোবর ২০২৬

বন্দরের সেনপাড়ায় শেষ হলো ‘এক মুঠো আশ্রয়’র চিত্রগ্রহণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০১, ২৪ আগস্ট ২০২৬

বন্দরের সেনপাড়ায় শেষ হলো ‘এক মুঠো আশ্রয়’র চিত্রগ্রহণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয় দিয়ে শেষ হলো গ্রামবাংলার নিখাদ আবহ নিয়ে নির্মিতব্য নতুন প্যাকেজ নাটক ‘এক মুঠো আশ্রয়’-এর চিত্রগ্রহণ। সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দর থানার ১নং মাধবপাশা সেনপাড়ার মনোরম বিভিন্ন লোকেশনে দিনব্যাপী চিত্রধারণের মাধ্যমে নাটকটির শুটিং সম্পন্ন হয়। নাটকটি প্রযোজনা করেছে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘নাটকবাজ স্টুডিও’।

তারিকুল ইসলাম তারেকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তরুণ ও উদীয়মান নাট্যকার মেরাজ আহমেদ দিপু। নাটকটির সার্বিক প্রযোজনায় রয়েছেন খ্যাতিমান নাট্য নির্মাতা মনিরুজ্জামান স্বপন।

গ্রামের জীবন ও মেঠো পথের চিরচেনা আবেগকে কেন্দ্র করে আবর্তিত এই নাটকটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দুলারী, নূরে আলম নয়ন, স্পর্শিয়া মীম, আঞ্জুমান আরা নিশি, নয়ন চৌধুরী, সাব্বির, শুভ এবং শিশুশিল্পী নিবিড়। নাটকটির দৃশ্য ধারণে চিত্রগ্রাহক (ডিএইচডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন সোহাগ শরীফ।

প্রযোজক মনিরুজ্জামান স্বপন জানান, গল্পের দৃশ্যপট ও চরিত্রের প্রয়োজনেই রূপগঞ্জের মাধবপাশা সেনপাড়ার প্রাকৃতিক ও বাস্তবিক পরিবেশকে লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে। নির্মাণকাজ শেষে খুব দ্রুতই নাটকটি দেশের একটি শীর্ষস্থানীয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দর্শক উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সম্পর্কিত বিষয়: