দৈনিক খবরের পাতা পত্রিকার সম্পাদক ও সিনিয়র আইনজীবি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের পিতা ভাষা সৈনিক মরহুম আলহাজ্ব এম আবু বকর সিদ্দিকীর ২৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (১২ নভেম্বর)। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে-পবিত্র কোরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল, নেওয়াজ বিতরণ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর শহরের আলম খান লেনস্থ আদর্শ মহিলা মাদ্রাসা সোসাইটি ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন, শুভাকাঙ্খীদের এই মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে শহিদ বাঙ্গালী ও ৪র্থ ছেলে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বিনীত অনুরোধ জানিয়েছেন।প্রসঙ্গত, জীবদ্দশায় মরহুম এম আবু বকর সিদ্দিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে কারাবরণ করেন। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নারায়ণগঞ্জের বিজয়ী প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর যুক্তফ্রন্টের বিপর্যয়ের পর তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সরিয়ে নেন। সেসময়ে তার রচিত একমাত্র রাজনৈতিক উপন্যাস “আবার সূর্য উঠবে” পাঠক সমাজে বিপুল সমাদৃত হয়েছিল। তিনি ইসলামিক সোসাইটি অব নারায়ণগঞ্জের সভাপতি ও নারায়ণগঞ্জ আদর্শ স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি,মহিলা মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক এবং কিন্ডার কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাকালে প্রথম আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ধান-চাল-কল মিলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে ১২ নভেম্বর ৭৫ বৎসর বয়সে তিনি মৃত্যুবরন করেন।মরহুম আবু বকর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকিতে তার পুত্র অ্যাড.মাহবুবুর রহমান মাসুম নারায়ণগঞ্জবাসীর কাছে পিতার আত্মারমাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।


































