নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ ফেব্রুয়ারি ২০২৬

বদি, আইভিসহ আ’লীগের শীর্ষ নেতাদের জামিন নীল নকশার অংশ: আদনান 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বদি, আইভিসহ আ’লীগের শীর্ষ নেতাদের জামিন নীল নকশার অংশ: আদনান 

জাতীয় যুব শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ১নং যুগ্ম সদস্য সচিব আদনান তাহসান  বলেছেন, বদি, আইভিসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জামিন পাচ্ছে। তাদের কার্যালয়গুলো খুলে দেওয়া হচ্ছে। একদিকে এই গণশত্রুরা বের হচ্ছে, অন্যদিকে জুলাইয়ের আন্দোলনকারীদের ঢোকানোর নীলনকশা চলছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে তিন এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘সুরক্ষা অধ্যাদেশকে উপেক্ষা করে কথিত পুলিশ হত্যা তদন্তের নামে জুলাইকে মুছে ফেলার অপপ্রয়াসও লক্ষ করছি।
‘যারা আজ এই ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করছেন, তারা মনে রাখবেন- এই আত্মঘাতি পদক্ষেপের পরিণতি থেকে আপনারাও রেহাই পাবেন না; অচিরেই আপনারা নিজেরাও এই অপশক্তির নির্মম শিকারে পরিণত হবেন।’